বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ৪৫৮।
অন্যদিকে, তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক ছিল ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
শহরটির বায়ুমান সূচক ২৪৪। ২৩৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা বায়ুমান সূচকের (একিউআই) মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
জনতার কণ্ঠ \ কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















