সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 133

জনতার কণ্ঠ ডেস্কঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং তিন দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) পোনে ৪টার দিকে এই সড়কটি অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দাবির সমর্থনে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী আজ মঙ্গলবার (২৬ আগস্ট) শাহবাগে অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করে বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে লিখেছেন, ঢাকায় অবস্থিত এবং প্রকৌশল অনুষদ থাকা সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আজ ৩টায় ব্লকেডে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি লেখেন, এই আন্দোলন দেশের প্রকৌশল খাত সংস্কারের জন্য এবং সব প্রকৌশলীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়, সেই প্রচেষ্টা আমরা গত ছয় মাস ধরে করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭, বুয়েট) সোমবার (২৫ আগস্ট) ডিপ্লোমাধারীরা নেসকো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সূত্রঃ কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

আপডেট টাইম : ০৪:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫