সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভা আয়োজন করা হয়।

৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এম.এ মোনায়েম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, পৌর জামায়াতের আমীর গোলাম সারোয়ার ও সেক্রেটারি ডা. সেরাজুল ইসলামসহ আরও অনেকে।

জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব এবং জনকল্যাণমূলক রাজনীতির বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আইনাল হক।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি পরিলক্ষিত হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫