সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে হাইওয়ে পুলিশের অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের দিকে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে ব্রিজের সিঁড়ি ও চলাচলের পথ দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফুটওভার ব্রিজের ওপর রাখা দোকানের মালামাল অপসারণ করা হয়। এসব অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল বলে জানান স্থানীয়রা।
অভিযানের সময় উপস্থিত পথচারীরা হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেন। তাদের মতে, ফুটওভার ব্রিজ পরিষ্কার থাকলে সড়ক পারাপার অনেক নিরাপদ হবে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখলমুক্ত রাখা প্রয়োজন। যাতে কেউ পুনরায় এসব স্থানে অবৈধভাবে দখল নিতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে হাইওয়ে পুলিশের অভিযান

আপডেট টাইম : ১০:৫৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬