সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা সেলিম জাহাঙ্গীর

সেলিম জাহাঙ্গীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে মনোনয়নপত্র উত্তোলন করলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর।

সোমবার (২২ ডিসেম্বর) তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ জেলার সহকারি রিটার্নিং অফিসার নূসরাত জাহানের কাছ থেকে মনোনয়নপত্র নেন তিনি।

সহকারি রিটার্নিং অফিসার নূসরাত জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, আজকে বিএনপির পক্ষ থেকে সেলিম জাহাঙ্গীর নামে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য সিরাজগঞ্জ-৩ আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হককে।

মনোনয়নপত্র উত্তোলন প্রসঙ্গে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, বিএনপি থেকে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হলেও সেটা চুড়ান্ত নয়। এ জন্য বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। দল তো আমাকেও মনোনয়ন দিতে পারে। আমার বয়স হয়েছে, এটাই আমার শেষ নির্বাচন।

দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা জনগণের উপর ছেড়ে দিয়েছি। জনগণ যে সিদ্ধান্ত দেয় সেটাই মেনে নেব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা সেলিম জাহাঙ্গীর

আপডেট টাইম : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫