বিএনপি সরকারের নতুন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন সিরাজগঞ্জের মামা ও ভাগ্নে। মামা ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং ভাগ্নে ডক্টর এম এ মুহিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেলা বিএনপির বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নির্বাচিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এর আগে ২০০১ সালে চার দলীয় জোট সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
অপরদিকে তাঁর আপন ভাগ্নে সাবেক উপ-প্রধানমন্ত্রী আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে ড. এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হন। তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 

















