সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মহাসড়কে গাড়ী ঠেকিয়ে ডাকাতির ঘটনায় ভিকটিমকে খুঁজছে পুলিশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 102

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হলেও এখন পর্যন্ত রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। রাতে মহাসড়কে পুলিশের ৪টি টহল টিম দায়িত্বে থাকলেও সবার নজর এড়িয়ে এই ডাকাতির ঘটনাটি ঘটে। এ ঘটনার ভিকটিমের খোঁজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ডাকাতদের সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কোন এক স্থানে একদল দেশীয় অস্ত্রধারী ডাকাত চলন্ত প্রাইভেটকার থামিয়ে লুটপাট করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝাঐল ওভার ব্রীজ এলাকায় সার্ভিস লেনে এই ডাকাতির ঘটনাটি ঘটতে পারে।

ঘটনার সময় পেছনে একটি প্রাইভেট কার থেকে ফজলে রাব্বি নামে এক ব্যবসায়ী মোবাইলে ডাকাতির ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে আপলোড করেন। মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আপলোড করা ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তি বের হয়ে মহাসড়কে দাঁড়িয়ে হাত উচিয়ে সাহায্যের জন্য চিৎকার করছেন। এ সময় এক ডাকাত পাঞ্জাবি পরা বয়স্ক একজনকে আঘাত করছিল। ঘটনার সময় পাশ দিয়ে ট্রাক, বাস ও প্রাইভেট কার অতিক্রম করলেও কেউ সেখানে দাঁড়ায়নি।

এদিকে দিনভর অনুসন্ধান করেও ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত কোন ভিকটিমও অভিযোগ দেয়নি বলে জানান কর্মকর্তারা।

যমুনা সেতু পশ্চিম থানার এএস আই শফিকুল ইসলাম বলেন, আমার দায়িত্ব ছিল নলকা মোড় থেকে সীমান্ত বাজার পর্যন্ত। এই এলাকায় কোন ধরণের ডাকাতির ঘটনা ঘটেনি।

একই থানার এসআই শাখাওয়াত হোসেন বলেন, আমি কোনাবাড়ি থেকে সীমান্ত বাজার পর্যন্ত টহল দায়িত্বে ছিলাম। আমার এলাকায় কোন ডাকাতির ঘটনা ঘটেনি।

ঝাঐল ওভার ব্রীজের পূর্বপাশ থেকে যমুনা সেতুর গোলচত্বর পর্যন্ত টহলের দায়িত্বে থাকা এসআই শহিদুল ইসলাম বলেন, ডাকাতির যে ঘটনা ঘটেছে, সেটা ঝাঐল ওভার ব্রীজের পশ্চিমপাশে বলেই ধারণা করা হচ্ছে।

যমুনা সেতু পশ্চিম থানার এএসআই রমজান আলী বলেন, আমার ডিউটি ছিল কোনাবাড়ি-ঝাঐল ওভারব্রীজ এলাকায়। ১১টা ৪০ মিনিটে ৯৯৯ থেকে এ্যাকসিডেন্টেরে ফোন পাই। তখন ঝাঐল ওভার ব্রীজ এলাকায় এসে ভাঙা কাঁচ ও কয়েকটা পাথর পেয়েছিলাম। তাছাড়া সেখানে কাউকে পাই নাই। সম্ভবত ছিনতাইকারিরা গাড়ীতে পাথর দিয়ে ঢিল দিয়েছে।

তিনি বলেন, আমাদের টহল এড়িয়া দুই থেকে আড়াই কিলোমিটার। ছিনতাইকারীরা রাস্তার নীচে জঙ্গলে লুকিয়ে থেকে আমাদের গাড়ী ফলো করে। দেখা যায় যে আমরা যখন একদিকে যাই, ওরা তখন বিপরীত দিকে যায়।

তিনি আরও বলেন, আমরা তো ঝাঐল ওভারব্রীজের পাশে সার্ভিস লেনের পুরাতন রাস্তাটা  দিয়ে রাতে গাড়ী যেতে দেই না। রাস্তায় বেরিকেড দেওয়া হয়। তবে রাতে দফায় দফায় বালির ভারী ট্রাকগুলো বেরিকেড তুলে দেয়। প্রতিরাতে ৫/৭ বার করে বেরিকেড দিতে হয়। প্রাইভেটকারটি হয়তো পুরাতন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেখানেই ছিনতাই হতে পারে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সেই সকাল থেকে খুঁজছি কোন হদিস পাচ্ছি না। কোন ভিকটিম আমাদের সাথে যোগাযোগ করেনি। এখন পর্যন্ত কোন ক্লু পাচ্ছি না। ঘটনাস্থল ঝাঐল ওভারব্রীজ কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ ভাঙা কাচের টুকরো পুরো মহাসড়ক জুড়েই রয়েছে।

সিরাজগঞ্জ সহকারি পুলিশ সুপার (যমুনা সেতু সার্কেল) রবিউল ইসলাম বলেন, যে ঘটনা ঘটেছে, ভিডিওটা আমার কাছেও আছে আমিও দেখছি। আমাদের পার্টিগুলো রাতে যে ডিউটি পালন করে। কোন পার্টির কাছে রাতে যদি কেউ শেয়ার করতো, তাহলে আমরা কনফার্ম হতে পারতাম। ও রকম রোড ডিভাইডার তো সারা রাস্তাতেই আছে, এই জন্য আমরা প্যাসিফিকভাবে বলতে পারছি না। নলকা থেকে যমুনা সেতু পর্যন্ত আমাদের ৪টা পার্টি সারারাত ডিউটি করে। আমাদের পার্টির কাছে যদি রাতেই কেউ বলতো, তাহলে কিছু না হোক অন্তত স্থানটি সনাক্ত করা সম্ভব হতো।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, আমরা এখনো অভিযোগ পাই নাই, ভিকটিমকে সনাক্ত করা সম্ভব হয়নি। আমরা ভিকটিমকে উদ্ধার করে অভিযোগ নিয়ে এটা বের করবো। তারপরও আমরা তদন্ত কাজ শুরু করছি এবং ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

3 thoughts on “মহাসড়কে গাড়ী ঠেকিয়ে ডাকাতির ঘটনায় ভিকটিমকে খুঁজছে পুলিশ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মহাসড়কে গাড়ী ঠেকিয়ে ডাকাতির ঘটনায় ভিকটিমকে খুঁজছে পুলিশ

আপডেট টাইম : ০৬:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫