সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করলো দুর্বৃত্তরা

নিহত মাহাবুব আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে মাহাবুব আলম নামের এক মাইক্রোবাস চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পৌর সদরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুব আলম পৌর সদরের আজিম পাড়া আব্দুল খালেক বাড়ির মৃত আব্দুল নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মাহাবুব আলম মাইক্রোবাস চালানোর পাশাপাশি কলাবাগান এলাকায় আলাউল হল নামে একটা ভবনের কেয়ারটেকারের চাকরি করতেন। ঘটনার দিন ভোর রাতে আলাউল হলের সামনে কয়েকজন দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে মাহাবুবের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে মাহাবুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাহাবুবের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করলো দুর্বৃত্তরা

আপডেট টাইম : ১২:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬