সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মাতৃভাষা দিবসে হিলিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

অমর একুশে ২১ফেব্রুয়ারি মহান শহীদ ‍দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাটি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে সভায় ৫২’র ভাষা আন্দোলন ও বাংলা ভাষার জন্য শহীদদের বিষয়ে বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মুনতাসীর মামুন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও হাকিমপুর থানার দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই মোঃ মাহফুজার রহমান, উপজেলা বন বিভাগের শাহাজাহান আলী, উপজেলা মসজিদের পেশ ইমাম মীর শহীদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মাতৃভাষা দিবসে হিলিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৩:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬