মাদ্রাসায় শিশু নিপীড়ন বা বলাৎকারের অভিযোগ কিছুটা বাস্তব হলেও অধিকাংশই উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি ও আল হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সদস্য মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
তিনি বলেন, ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠছে। বিশেষ করে কওমি মাদ্রাসায় শিশু বলাৎকার ও নারী শিক্ষার্থী ধর্ষণের যেসব অভিযোগ উঠছে, তা অত্যন্ত দুঃখজনক। তবে মাদ্রাসায় শিশু নিপীড়ন, বলাৎকার বা ধর্ষণের অভিযোগ কিছুটা বাস্তব হলেও অধিকাংশই অবাস্তব। উদ্দেশ্যপ্রণোতিদ।’
জনতার কন্ঠ/এস এ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















