সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে : তাহেরী

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হয়েছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। কিন্তু আসন্ন সেই নির্বাচন নিয়ে তিনি জান-মালের ক্ষতির আশঙ্কা করেছেন। পাশাপাশি নির্বাচনে সাধারণ মানুষ তাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলেও মন্তব্য করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমের এক প্রতিবেদকের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি এসব কথা জানান।

গিয়াস উদ্দিন তাহেরী বলেন, লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেটা নিয়ে ভয়ে আছি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, সেটা নিয়েও আমি শঙ্কিত। আসন্ন নির্বাচনে জান-মালের ক্ষতির আশঙ্কা করছি।

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আগামী ২২ জানুয়ারি শুরু হবে। নির্বাচনী প্রচারণায় নামলেই বুঝতে পারব নির্বাচনী মাঠ সমান আছে নাকি কোনো দিকে হেলে পড়েছে।

হলফনামা নিয়ে তাহেরী বলেন, আমার জমানো টাকা থেকে সুদ আসছে সেটা আমি উল্লেখ করেছি। কিন্তু সেই টাকা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি না। স্ত্রীর নামে নয়, কেন নিজের নামে ৩১ ভরি স্বর্ণ আছে প্রশ্নে তিনি বলেন, এই ৩১ ভরি স্বর্ণ আমি বিভিন্ন সময় উপহার পেয়েছি এবং আমার স্ত্রী এবং মেয়েদের জন্য আমার নামে ক্রয় করেছি। সকল সম্পত্তি নিজের নামের কারণ জিজ্ঞেস করলে প্রতিবেদককে বলেন, পরিবারের প্রধান হিসাবেই সকল সম্পত্তি আমার নামে ক্রয় করেছি।

সবশেষে ইসলামী ফ্রন্টের এই প্রার্থী বলেন, সাধারণ মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আশা করি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটেই আমি এমপি হিসাবে জয়ী হবো।

হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। মোমবাতি প্রতীকে তিনি নির্বাচন করবেন। বৃহত্তর সুন্নিজোট তাকে সমর্থন দিয়েছেন। তাহেরির বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি। সেই সূত্রে তিনি ওই আসনে প্রার্থী হয়েছেন। তাহেরির বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। সবই চলমান। প্রতিটি মামলাই দায়ের হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর।

তাহেরির পেশা ব্যবসা আর স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই নিজের নামে। স্ত্রীর নামে কিছুই নেই। এমনকি স্বর্ণ ও গহনাও নেই। তবে নিজের নামে স্বর্ণ আছে ৩১ ভরি। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে : তাহেরী

আপডেট টাইম : ০৫:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬