সাইম খান
ভাঙা প্ল্যাটফর্মে নীরবতার ছায়া,
লোহার রেলপথে মরিচার মায়া।
কোথায় সেই হুইসেল, কোথায় কোলাহল,
আজ কেবল বাতাসে স্মৃতির দলবল।
ঘাসে ঢাকা লাইন, আগাছার পথ,
প্রকৃতি লিখেছে ভুলে যাওয়া শপথ।
কাকের ডাক ভেসে আসে দূর আকাশ থেকে,
স্টেশনটা দাঁড়িয়ে আছে সময়ের কাছে থেমে।
মানুষ নেই তবু, গল্প আছে বাকি,
ইট-ভাঙা ছাউনিতে শুনি তার ফাকি।
একদিন ছিল প্রাণ, আজ কেবল নিদ্রিত,
স্মৃতির ভেতর বেঁচে থাকে অনন্ত বিস্মৃত।

রিপোর্টার: 
























