সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মারা গেলেন আব্দুর রশিদ তর্কবাগীশের মেয়ে সেলিনা তর্কবাগীশ

ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহের মহানায়ক আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের বড় মেয়ে বিশিষ্ট নারীনেত্রী ও মানবাধিকারকর্মী সৈয়দা সেলিনা তর্কবাগীশ মারা গেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিঃসন্তান ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সৈয়দা সেলিনা তর্কবাগীশ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাকে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছিল। আজকে হাসপাতালেই মারা যান তিনি।

শুক্রবার রাতেই তার নিজ গ্রাম সিরাজগঞ্জের সলঙ্গা থানার তারুটিয়ায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মারা গেলেন আব্দুর রশিদ তর্কবাগীশের মেয়ে সেলিনা তর্কবাগীশ

আপডেট টাইম : ০৮:২৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫