সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে আলোচনায় কেয়া পায়েল, কে সেই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে। এবার একটি ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। মালদ্বীপে অবকাশযাপনের সময় এক রহস্যময় তরুণের সঙ্গে অভিনেত্রীকে দেখা যাওয়ার পর থেকেই সামাজিকমাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি রেস্তোরাঁয় এক তরুণের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যেই সময় কাটাচ্ছেন কেয়া। দুজনকে গল্পে মগ্ন থাকতে দেখা যায়। ভিডিওর একপর্যায়ে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়েও দেন অভিনেত্রী। এই মুহূর্তটিই নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই জানতে চাইছেন, কে এই তরুণ? কেবল বন্ধু, নাকি কেয়ার জীবনের বিশেষ কেউ?

অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, তরুণটির নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় এবং ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও যুক্তরাজ্যে একসঙ্গে ভ্রমণ করতে দেখা গেছে তাদের। সেই সময়ও বিষয়টি নিয়ে সীমিত পরিসরে আলোচনা হলেও এবার ভাইরাল ভিডিও নতুন করে সেই গুঞ্জনে উসকানি দিয়েছে।

ঘনিষ্ঠজনদের ভাষ্য, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। যদিও সম্পর্কের বিষয়টি তারা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি।

তবে এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কেয়া পায়েল কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি সামাজিকমাধ্যমেও চলছে নানা আলোচনা ও জল্পনা। বর্তমানে কেয়া ও প্রাচুর্যের সম্পর্কের বিষয়টি নিয়েই সরগরম শোবিজ অঙ্গন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে আলোচনায় কেয়া পায়েল, কে সেই তরুণ?

আপডেট টাইম : ০৫:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬