সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

‎মেলান্দহে নকল হারপিক কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

‎জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি নকল হারপিক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করার পাশাপাশি কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল ‎​সোমবার (২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার চরপলিশা বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সংবাদ পায় যে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই নামী ব্র্যান্ডের আদলে নকল হারপিক উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

‎​
‎​অভিযান চলাকালে কারখানা থেকে প্রায় ৮০ কার্টুন নকল হারপিক জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, জব্দকৃত এই নকল পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত এই বিপুল পরিমাণ নকল পণ্য জামালপুর শহরের ফৌজদারি মোড়ে নিয়ে প্রকাশ্যে ধ্বংস করা হয়।

‎​
‎​ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে উক্ত কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জনস্বার্থে কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান:
‎​”গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই নকল কারখানার সন্ধান পাই। সেখানে অভিযান চালিয়ে আমরা প্রায় এক লক্ষ টাকা মূল্যের নকল হারপিক জব্দ করি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য তৈরিকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

‎​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। স্থানীয় সাধারণ মানুষ অধিদপ্তরের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

‎মেলান্দহে নকল হারপিক কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১১:১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬