সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল বিড়ি পাচার, তিনজনের ১৪ বছর কারাদণ্ড

মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচারের মামলায় তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক টোটন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শাহীন আলম (৩৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের মোহাম্মদ এলাহির ছেলে তহিদুল ইসলাম (৪২) এবং একই উপজেলার মোকলেসের ছেলে আরাফাত রহমান (২০)।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি মেহেরপুরে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ লাখ ৯৫ হাজার শলাকা নকল আকিজ বিড়ি উদ্ধার করে।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়। মামলার নম্বর জিআর-২৫১/২৪ এবং এসটিসি-১৫/২৫।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল বিড়ি পাচার, তিনজনের ১৪ বছর কারাদণ্ড

আপডেট টাইম : ০৬:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬