ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহযোদ্ধা আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বক্তারা প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















