সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

যমুনা সেতু পশ্চিমে তিন কোটি টাকার হেরোইন উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় মো. ইসমাইল হোসেন নামে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ হওয়া হেরোইনের মূল্য তিন কোটি টাকারও বেশি।

রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইসমাইল হোসেন দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা র‌্যাব-১২ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করে র‌্যাব। এ সময় ঢাকাগামী লেনের একটি ট্রাক তল্লাশী চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

যমুনা সেতু পশ্চিমে তিন কোটি টাকার হেরোইন উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬