সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প Logo শ্রমিকদের অবরোধের চেষ্টায় গাজীপুরে ১০ কারখানা বন্ধ Logo শান্তিরক্ষা কার্যক্রমে সেন্ট্রাল আফ্রিকায় পুলিশের ৮ আইপিও Logo সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

যমুনায় ভাসছিল মৎস্যজীবির মরদেহ

যমুনায় ভাসছিল মৎস্যজীবির মরদেহ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে ভাসমান অবস্থায় এক মৎস্যজীবির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা নৌকাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি যমুনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি গোসাইবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জাল দিয়ে যমুনা নদীতে মাছ শিকার করতেন। রোববার তিনি যমুনায় মাছ শিকার করতে বের হন। সোমবার সকালে তার মরদেহ ভেসে ওঠে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, যমুনার দুর্গম চরাঞ্চলে নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার একজন মৎস্যজীবি। সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প

যমুনায় ভাসছিল মৎস্যজীবির মরদেহ

আপডেট টাইম : ০১:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬