সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

যমুনায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৫৬৩ জন দেখেছেন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশ রক্ষায় যমুনায় অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গানম্যান তাবিউর রহমান রায়হান নামে এক আনসার সদস্যের শটগান (অস্ত্র) নদীতে তলিয়ে গেছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জে চৌহালী উপজেলার যমুনায় নদীর বাউশা এলাকায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী জেলেদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সাথে অভিযানে গেলে ঐ আনসার সদস্যের শর্টগানটি নদীতে পড়ে যায়। তাবিউর রহমান রায়হান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার জন্য কর্মরত।

অভিযানে নেতৃত্ব থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় যমুনা নদী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানের নিয়মিত অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার উমারপুর ইউনিয়নের বাউশা এলাকায় অভিযানে যাই। এসময় আমার সাথে আমার গানম্যান আনসার সদস্য তাবিউর রহমান রায়হানও ছিলো।অভিযান চলাকালীন সময় হঠাৎ স্পিড বোট উল্টে যায়৷ এসময় আমি, তাবিউর রহমান রায়হান, স্পিড বোর্ড চালকসহ আমরা নদীতে পড়ে যাই। পরে পাশের একটি নৌকা এসে আমাদের উদ্ধার করে। আমরা সবাই অক্ষত ভাবে ওই নৌকায় উঠতে পারলেও আনসার সদস্য তাবিউরের কাছে থাকা অস্ত্রটি নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় আমার পায়ে সামান্য আঘাত পেয়েছি। পরে শর্ট গানটি উদ্ধারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানালে তারা উদ্ধার অভিযান চালায়।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি তবে ঘটনাস্থলে ব্যাপক স্রোত ও গভীরতা থাকায় অভিযানে বিঘ্ন ঘটছে ৷ অস্ত্রটি উদ্ধারে জন্য দুইদিন ধরে উদ্ধার অভিযান চালাচ্ছি।এ খনও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযানে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সিরাজগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট চন্দন দেবনাথ এবিষয়ে মন্তব্য করতে রাজি হননি। আনসার সদস্যের অস্ত্র খোয়া গেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছে জানতে বলেন।

89
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

আপডেট টাইম : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫