সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে আরও ষড়যন্ত্র হতে পারে: উপাচার্য্য

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 96

বিশেষ প্রতিবেদক:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে আরও ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা করেছেন উপাচার্য্য প্রফেসর ড. এস.এম হাসান তালুকদার। তিনি বলেছেন, সবাইকে সাথে নিয়ে কঠোরহস্তে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

সোমবার ( ১৮ আগস্ট) বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-৩ এ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন হয়েছে। এখান থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেউ সরাতে পারবে না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতেই প্রতিষ্ঠিত হবে। একজন প্রভাবশালী উপদেষ্টা পরিবেশ ও চলনবিল রক্ষার দোহাই দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর থেকে সিরাজগঞ্জের ইকোনমিক জোনে নিয়ে যেতে চেয়েছিলো। তার সে চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী দিনে অবার ষড়যন্ত্র করা হলে সবাই সম্মিলিত ভাবে সে চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।

তিনি বলেন, ষড়যন্ত্রকারিরা চুপ করে বসে থাকবে না। তারা পরিবেশ রক্ষার দোহাই দিয়ে মানববন্ধন সহ নানা অপতৎপরতা চালাতে পারে। এমনকি মামলা দিয়ে ঠেকানোর চেষ্টা হতে পারে। এমনটা হলে আমরাও পাল্টা ব্যবস্থা নিয়ে তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করবো। তিনি বলেন, ২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাতীয় সংসদের গেজেট আকারে পাশ হয়। এরপর ২০১৮ সালেই পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশের ছাড়পত্র সহ সকল অনাপত্তিপত্র নেওয়া হয়েছে। এ জন্য নতুন করে পরিবেশের ছাড়পত্র নেওয়ার প্রয়োজন হবে না। তারপরেও একনেকের শর্ত পূরণে যথাযথ নিয়ম মেনে পরিবেশ মন্ত্রণালয়ে আবেদন করা হবে। এতে পরিবেশ উপদেষ্টা বাঁধা হয়ে দাঁড়াতে পারেন। তবে আমরা আইনের মধ্যে থেকে তা আদায়ে স্বক্ষম হবো।

এ সময় প্রো-ভিসি প্রফেসর ড. সুমনকান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জাকারিয়া, মেরাজ, রায়হান, হৃদয় প্রমুখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে আরও ষড়যন্ত্র হতে পারে: উপাচার্য্য

আপডেট টাইম : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫