সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নতুন পথে প্রত্যাবর্তন তিন জেলার ৬৫ চরমপন্থীর Logo রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ Logo করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস’ Logo বেলকুচিতে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন Logo রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যালে এন্ড বিএম কলেজের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি Logo তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার Logo দিল্লিতে বিরোধীদলের বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার
এইচএসসি ও সমমান

রাজশাহী বোর্ডে পাসের হার কমল প্রায় ১৪ শতাংশ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৩ দশমিক ৮ শতাংশ। একই সঙ্গে ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন ফলাফলের এ তথ্য জানান।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১৫ দশমিক ৩২ শতাংশ এগিয়ে রয়েছেন।

এ বছর মোট ৪ হাজার ৫২০ শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছেন। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৯৬৫ এবং ছাত্রী ২ হাজার ৫৫৫ জন। জিপিএ ৫ প্রাপ্তিতেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

গত বছরের ফলাফলের সঙ্গে তুলনা করলে দেখা যায় ২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। সে হিসেবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ এবার বোর্ডের সার্বিক ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে।

গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণেও পাসের হারে উল্লেখযোগ্য ওঠানামা দেখা যায়। ২০২৪ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ এবং ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। আর ২০২০ সালে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

একসময় উচ্চ পাসের হারের জন্য পরিচিত রাজশাহী শিক্ষা বোর্ডে গত দুই বছরে ফলাফলের ধারাবাহিক অবনতি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ছাত্রদের পাসের হার ৪০ শতাংশের নিচে নেমে আসা এবং সামগ্রিক পাসের হার ৫০ শতাংশেরও কম হওয়া ফলাফলের মান ও শিক্ষার অগ্রগতি নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে ছাত্রীদের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে থাকার বিষয়টি এবারের ফলাফলের ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পথে প্রত্যাবর্তন তিন জেলার ৬৫ চরমপন্থীর

এইচএসসি ও সমমান

রাজশাহী বোর্ডে পাসের হার কমল প্রায় ১৪ শতাংশ

আপডেট টাইম : ০১:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬