সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যালে এন্ড বিএম কলেজের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি Logo তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার Logo দিল্লিতে বিরোধীদলের বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার Logo ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব Logo আগামী গ্রীষ্মে সোলারে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী Logo মস্কোয় বড় হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি মার্কিন দূতাবাসের Logo হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি Logo আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের দাবি

তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘দিশা’ নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হত্যাকাণ্ডের আগে তাহসিফের সঙ্গে ওই তরুণীকে উত্তরার একটি বারে দেখা গিয়েছিল, যার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজে।

রোববার (০১ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ। তিনি জানান, শনিবার দিনরাতে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন রাতে চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে মামলার অন্যতম সন্দেহভাজন তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত চার দিনের রিমান্ডের অনুমতি দেন।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাকে রিমান্ডে নিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দীপ। পরে তারা টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। তবে সেখান থেকে তাহসিফ আর ফিরে আসেননি। তাদেরকে পেছনে থেকে কারা যেন ধাওয়া করছিলেন বলে জানান দীপ। তবে দীপ পালিয়ে আসলেও তাহিসিফ নদীতে ঝাঁপ দেন বলে পিবিআইকে জানান দীপ।

এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের দেওয়া বক্তব্যে একাধিক অসংগতি পাওয়া গেছে। এসব বিষয় সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার নিজ বাসা থেকে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যালে এন্ড বিএম কলেজের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬