সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাডার থেকে বিচ্ছিন্ন হেলিকপ্টার, দুই মন্ত্রীসহ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 87
  • আন্তর্জাতিক ডেস্ক:

উড্ডয়নের কিছুক্ষণ পরই রাডার থেকে বিচ্ছিন্ন একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বুধবার (০৬ আগস্ট) সকালে আফ্রিকার দেশ ঘানায় এ ঘটনা ঘটে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন ঘানার প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ, পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তা বিভাগের উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের সহ-সভাপতি স্যামুয়েল সারপং।

ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী আক্রা থেকে একটি বিমানবাহিনীর হেলিকপ্টার ওবুয়াসি শহরের দিকে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জানা যায়, সেটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং হেলিকপ্টারে থাকা তিন ক্রু ও পাঁচ যাত্রীর সবাই মারা গেছেন।

প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ একজন চিকিৎসক থেকে রাজনীতিবিদে পরিণত হন। তিনি ২০১২-২০১৭ সালে জন মাহামার সরকারে যোগাযোগ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন।

তিনি সম্প্রতি বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। মে মাসে তিনি ঘানার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ওয়াগাডুগু সফর করেন।

বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ বলেন, প্রেসিডেন্ট ও সরকার নিহত সৈনিক ও কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ডেব্রাহ জানান, এ ঘটনায় দেশজুড়ে সব জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং প্রেসিডেন্ট মাহামা এ দিন সব ধরনের সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাডার থেকে বিচ্ছিন্ন হেলিকপ্টার, দুই মন্ত্রীসহ

আপডেট টাইম : ০৬:৪৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫