সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাব্বী, সম্পাদক সুকুমল

নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মো. আওরঙ্গজেব হোসেন রাব্বী সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাণীনগর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আহ্বায়ক সাইদুজ্জামান সাগরের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে সভার আয়োজন করা হয়।
সভায় সকল সদস্যের সর্বসম্মতিতে ২০২৬-২০২৭ সালের (দুই বছরের) জন্য রাণীনগর উপজেলা প্রেসক্লাবের আট সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক সংবাদের প্রতিনিধি সাইদুজ্জামান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মনোরঞ্জন চন্দ্র, প্রচার সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক, কোষাধ্যক্ষ ক্রাইম তালাশ অনলাইনের প্রতিনিধি মো. সাইদুল ইসলাম। আর সদস্য হলেন, বিজয় টিভির প্রতিনিধি শেখ নয়ন ফয়েজী ও দৈনিক প্রভাতী বাংলাদেশের প্রতিনিধি ফুজাইল মোহাম্মদ আল বেরুনী (ডলার)।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাব্বী, সম্পাদক সুকুমল

আপডেট টাইম : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫