সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 44

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তার দাবি, রাতে স্ত্রী সাপ হয়ে যান এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন! মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডি টিভি।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি রাজ্যের সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘সমাধান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসকের কাছে অভিযোগ নিয়ে হাজির হন মেরাজ নামের ওই ব্যক্তি। সাধারণত এ দিনে বিদ্যুৎ, রাস্তা, বা রেশন কার্ডসংক্রান্ত অভিযোগ জমা পড়ে। কিন্তু মেরাজের অভিযোগ শুনে হতবাক হয়ে যান কর্মকর্তারা।

জেলা প্রশাসকের সামনে মেরাজ বলেন, ‘স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপ হয়ে যায়। তারপর আমার পেছনে ধাওয়া করে কামড়াতে আসে।’

মেরাজের দাবি, তার স্ত্রী ইতোমধ্যে একবার তাকে কামড়েছেন এবং প্রায়ই রাতে ‘সাপ হয়ে’ তার পেছনে ধাওয়া করেন। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগও জমা দিয়েছেন জেলা প্রশাসকের কাছে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) ছড়িয়ে পড়ে। একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘কে জানে, তিনি আর কাদের কামড়াচ্ছেন!’

আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি কি তার নাগমণি লুকিয়ে রেখেছ?’ অন্য একজন পরামর্শ দিয়েছেন, ‘তুমি নিজেও কোবরা হয়ে যাও।’

এদিকে, অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি মানসিক হয়রানির অভিযোগ হিসেবে গুরুত্ব দিয়ে মাহমুদাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসডিএম) ও স্থানীয় পুলিশ তদন্তে নেমেছে।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

আপডেট টাইম : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫