সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে কর্মীর রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে আব্দুল হান্নান (৬০) নামে কাজী ফার্মের এক কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা (প্রতাপ দিঘী) এলাকার আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান শাহজাদপুর উপজেলার চরকাদয় গ্রামের মৃত বরকত উল্লাহ মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা (প্রতাপ দিঘী) গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই আব্দুল হান্নানের সঙ্গে তার স্ত্রী আফসানা বেগমের পারিবারিক কলহ চলছিল। অর্থনৈতিক সংকটের কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানান। তিনি স্থানীয় একটি কাজী ফার্মে বার্তাবাহক হিসেবে মাস্টার রোলে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাজী ফার্মের ম্যানেজার এহসানুল হক।
শনিবার বিকেলে হঠাৎ তাদের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘরের ভেতরে আব্দুল হান্নানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা উদ্ধার করার আগেই তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে কর্মীর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬