সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা চত্বরে ভূমিহীন সংগঠনের আয়োজনে এবং ‘নিজেরা করি’ এনজিওর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ভূমিহীন সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমজীবী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন ভূমিহীন নেতা রফিকুল ইসলাম, রীনা বেগম, খোদেজা বেগম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, জলবায়ু ও পরিবেশ কর্মী ফয়সাল বিশ্বাস, ‘নিজেরা করি’ সংগঠনের রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলী এবং রায়গঞ্জ উপজেলার অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, নিরীহ স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০২:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬