সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাস্তায় পড়েছিল প্রবাসী যুবকের ক্ষতবিক্ষত লাশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 96

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তায় পড়েছিল সিরাজুল মণ্ডল (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত সিরাজুল মণ্ডল উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে ।

নিহত সিরাজুল মণ্ডলের ভাই আজিজুল ও স্বজনরা জানান, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে এসেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সিরাজুলকে কেউ একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত বাড়িতে আর ফেরেনি। পরদিন স্থানীয় মুসল্লীরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার উপর সিরাজুলের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের কাছে সোপর্দ করা হবে বলেও জানান থানার এই কর্মকর্তা।

One thought on “রাস্তায় পড়েছিল প্রবাসী যুবকের ক্ষতবিক্ষত লাশ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাস্তায় পড়েছিল প্রবাসী যুবকের ক্ষতবিক্ষত লাশ

আপডেট টাইম : ১২:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫