সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে এসডিএসের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

‘গ্রিন ও ক্লিন বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)। বুধবার (১২ আগস্ট) বিকেলে শরীয়তপুর-মাদারীপুর সড়কে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া আক্তার, সাপ্তাহিক শরীয়তপুরের সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক মো. মজিবুর রহমানসহ এসডিএসের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসডিএসের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এসডিএসের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’

এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া আক্তার বলেন, ‘সবুজ ও পরিচ্ছন্ন শরীয়তপুর গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। চলতি বছর জেলার বিভিন্ন স্থানে ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে। গাছ লাগানোর পাশাপাশি এগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও আমরা গুরুত্ব দেব। পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’

সাপ্তাহিক শরীয়তপুরের সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক মো. মজিবুর রহমান বলেন, ‘বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরির উদ্যোগ। এসডিএসের এই কর্মসূচির মাধ্যমে শরীয়তপুর আরও সবুজ হয়ে উঠবে বলে আমরা আশা করি। রোপণ করা গাছগুলো যাতে নষ্ট না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে এসডিএসের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেট টাইম : ০৫:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬