সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

শহীদ মিনারের ইট খুলে রান্নার চুলা !

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে রান্নার চুলা তৈরি করা হলো নির্মাণাধীন শহীদ মিনারের ইট খুলে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও দপ্তরী কাম প্রহরী এর কাছে কৈফিয়ত তলব করেছে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের শহীদ মিনারের নির্মাণকাজ চলমান থাকা অবস্থায় এর কিছু ইট খুলে তা দিয়ে চুলা বানিয়ে রান্নার আয়োজন করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. মাহবুবা সুলতানা এবং দপ্তরী কাম প্রহরী ফিরোজ হোসেন। এ ঘটনাটি দৈনিক সমকালসহ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় নেতিবাচক সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য অশোভন ও ক্ষতিকর।

চিঠিতে আরও বলা হয়, উল্লিখিত অনিয়মের ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হবে না—তা সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে হবে। নির্ধারিত সময়ে জবাব জমা না দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

শহীদ মিনারের ইট খুলে রান্নার চুলা !

আপডেট টাইম : ০৬:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫