সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে এ আয়োজন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অফিসার এস এম শাহাদাৎ হোসেন সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে শিক্ষা পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা পর্বে রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষা সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬