সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

শাহজাদপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাপড়ের হাটে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার ছেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে পৌর শহরের রবীন্দ্র কাছারি বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ব্যবসায়ী মানিক (৫৫) ও তার ছেলে অন্তর (২৫)। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্তরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিপিটি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অপরদিকে আহত মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন কিশোর মানিকের ছেলে অন্তরকে ডেকে নিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অন্তরকে মারধর করে চলে যায়। কিছুক্ষণ পর ২৫ থেকে ৩০ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় হাটে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় অন্তরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ছেলেকে বাঁচাতে গেলে বাবা মানিককেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
আহত ব্যবসায়ী মানিক অভিযোগ করে বলেন, ওরা আমার ছেলেকে ডেকে নিয়ে টাকা চেয়েছিল। দিতে না চাওয়ায় দলবদ্ধ হয়ে এসে হামলা চালায়। আমি বাধা দিতে গেলে আমাকেও ছাড়েনি।
এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে তারা তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল বের করেন এবং শাহজাদপুর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য হাট বন্ধ রেখে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ হামলাকারীরা পাশ্ববর্তী দ্বাবারিয়া ও শেরেখালি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ 

আপডেট টাইম : ০৯:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬