সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শুক্রবার থেকে টঙ্গীতে ৫ দিনের জোড় শুরু

ইজতেমার পুরোনো ছবি

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এ জোড় শুরু হবে। শেষ হবে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর)।

গণমাধ্যমকে দেয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন তাবলীগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, প্রতিবছর বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। অনেকে এটাকে জোড় ইজতেমাও বলেন। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি (কাজের ফলাফল) পেশ করেন এবং মুরুব্বিদের থেকে রাহবারি (নির্দেশনা) নেওয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরুব্বিরা ইতোমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন।

ইজতেমার মুরুব্বিদের সূত্রে জানা গেছে, পাঁচ দিনের জোড় তাবলিগ জামাতের এক ঐতিহ্য বিশেষ। দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানোর বিশেষ আয়োজন। এখান থেকেই সারাবছরের কাজের সঠিক নকশা ও দিক-নির্দেশনা নির্ধারিত হয়।

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, জোড় ইজতেমায় কেবল ৩ চিল্লার সাথী এবং কমপক্ষে ১ চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন। এতে করে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে।

জোড় উপলক্ষে স্থানীয় প্রশাসন এবং সেবা সংস্থাগুলো প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। নিরাপত্তার জন্য তাবলিগের স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনি মোতায়েন করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শুক্রবার থেকে টঙ্গীতে ৫ দিনের জোড় শুরু

আপডেট টাইম : ০৯:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫