সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সলঙ্গায় মীম হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 68

সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় মীম খাতুন নামে এক কিশোরীকে ধর্ষণের ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

রোববার (১২ অক্টোবর) বিকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা শুরু করে জগজীবনপুর বাজারে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা

উক্ত মানববন্ধনে বক্তব্য দেন জগজীবনপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শহরিয়ারপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, আঙ্গারু বালিকা এস এনবি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন হোসেন ও জগজীবনপুর রানী নগর নুরানী সদন্ত ইবতেদায়ী মাদ্রাসার মাওলানা মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের খোঁজাখালীর একটি কাঠ বাগান থেকে মিম খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিম সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে আঙ্গারু পাচঁপির ফাজিল সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

এসময় স্থানীয়রা দাবি করেন ১৩ বছর বয়সী মিম খাতুন কে হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন উপস্থিত সকলে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সলঙ্গায় মীম হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৯:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫