সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

সলঙ্গায় ১৭৫ বোতল স্কাফসহ মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ১৭৫টি স্কাফ বোতলসহ  মোঃ আব্দুল গফুর (৪৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সলঙ্গা থানার হড়িণচড়া বাজার সংলগ্ন নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্টের  সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক কর হয়। আটক আব্দুল গফুর চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেগমপুর বিলপাড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

বৃহস্পতিবার (২৬  মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. উসমান গণি।

তিনি উল্লেখ করেন, র‌্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিক নির্দেশনায় হরিণচড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়।  এ সময় ১৭৫ বোতল স্কাফসহ আব্দুল গফুর নামে মাদক বিক্রেতাকে আটক করা হয়।  এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য স্কাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সলঙ্গায় ১৭৫ বোতল স্কাফসহ মাদক বিক্রেতা আটক

আপডেট টাইম : ০১:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬