সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বড় বিনিয়োগের আগ্রহ মেনজিসের Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক Logo যুবদল নেতার কাছ থেকে এলজি, ছোরা ও প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার Logo এনআইডি সংশোধনের নামে প্রতারণা, জালিয়াতির বিরুদ্ধে ইসির কঠোর হুঁশিয়ারি Logo রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার ট্রাম্পের Logo পডকাস্টে একবার অংশ নিলেই তিন মাস তা নিয়ে আলোচনা চলে: শবনম ফারিয়া Logo আবারও উত্তপ্ত নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; আটক ৫ Logo নিজের পিস্তলেই মর্মান্তিক মৃত্যু এসআইয়ের Logo প্রিপেইড মিটারে রিচার্জে নতুন নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম Logo সুবিধা নিয়ে পণ্য ছাড়েন সহকারী কমিশনার সাকিব

সাম্প্রদায়িক মৌলবাদের কারণে ভারতে অস্থিরতা: ব্যারিস্টার খোকন

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ এম মাহবুব উদ্দিন খোকন।

নোয়াখালী-১ আসনের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ভারতে সাম্প্রদায়িক মৌলবাদের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মৌলবাদ কখনো শান্তি আনতে পারে না। আমরা একসময় গর্ববোধ করতাম, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। কিন্তু বর্তমানে সেখানে মৌলবাদের কারণে অশান্তি তৈরি হয়েছে। আমরা সেই ভুলের পুনরাবৃত্তি এ দেশে হতে দেব না। মৌলবাদ সমাজ, শান্তি ও সাম্যর শত্রু।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে কী ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে, তা আমাদের জানার প্রয়োজন নেই। দল-মত ও ধর্ম নির্বিশেষে ‘দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার’ এই নীতি বুকে ধারণ করে আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, গুজব ছড়িয়ে যাতে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আগে একটি ধারণা ছিল, আপনারা একটি বিশেষ দলকে ভোট দেন। কিন্তু বিগত নির্বাচনে আপনারা সেই ধারণা ভুল প্রমাণ করেছেন এবং বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় এনেছেন।

এদিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চাটখিল উপজেলার ১২টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন। একই দিন তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক সাহাপুর-দশঘরিয়া বাজার রাস্তা মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পাল্লা শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আবু ছায়েদ চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁইয়া ও আনিস আহমেদ হানিফ।

এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, তারেক আজিজ শিপন, আব্দুর রহমান সুজন এবং জগন্নাথ মন্দিরের সভাপতি উত্তম কুমার দাসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বড় বিনিয়োগের আগ্রহ মেনজিসের

সাম্প্রদায়িক মৌলবাদের কারণে ভারতে অস্থিরতা: ব্যারিস্টার খোকন

আপডেট টাইম : ০৫:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬