সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সালমান খানকে নিষিদ্ধ করলো পাকিস্তান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 46

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

বলিউড তারকা সালমান খান সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছেন। কিছুদিন আগে তিনি এক অনুষ্ঠানে বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছিলেন, যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়।

এই ঘটনার পর পাকিস্তান সরকার তাকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল-৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকাকে সাধারণভাবে ‘ব্ল্যাকলিস্ট’ বলা হয়, যেখানে সন্ত্রাসবাদ বা নিরাপত্তাজনিত কারণে সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে।

ভারতের সংবাদমাধ্যম মিড-ডে জানায়, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এ সালমান খান, শাহরুখ খান ও আমির খান একসঙ্গে অংশ নেন। সেখানে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনা চলছিল।

কথোপকথনের সময় সালমান বলেন, এখন যদি এখানে কোনো হিন্দি ছবি মুক্তি পায়, সেটা সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপি আয় করতে পারে, কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছে—বেলুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান— সব জায়গা থেকে মানুষ এসেছে।

এই মন্তব্যেই মূলত বিতর্কের সূত্রপাত হয়। পাকিস্তান সরকার ক্ষোভ প্রকাশ করে, কারণ তারা মনে করে সালমান বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন, যা তাদের কাছে সংবেদনশীল বিষয়।

পাকিস্তানে এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও ভারতের সামাজিক মাধ্যমে মতভেদ রয়েছে। অনেকেই বলছেন, সালমানের কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সালমান খানকে নিষিদ্ধ করলো পাকিস্তান

আপডেট টাইম : ১১:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫