সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিংড়ায় ২৮৯ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন 

নাটোরের সিংড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমাতে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ৮টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় ৫৫ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ মোট ২৮৯ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম হিরোক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মী।
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন জানান, এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ২৮৯টি কেন্দ্রের (ক্যাম্পেইন) মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
​৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য  একটি নীল রঙের  ক্যাপসুল এবং  ​১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য  ১টি লাল রঙের  ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিংড়ায় ২৮৯ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন 

আপডেট টাইম : ১১:২৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬