সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিংড়ায় ৫ হাজার ৮৭০জন কৃষকের মাঝে গাছের চারা, আমন ধান বীজ ও সার বিতরণ 

২০২৫-২৬  অর্থবছরে কৃষিপ্রণোদনা কর্মসূচীর  আওতায় নাটোরের সিংড়ায়  ৫ হাজার ৮৭০জন কৃষকদের মাঝে বিনামুল্যে প্রায় ৪ হাজার ১৫০টি গাছের চারা, রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ৯টায় উপজেলা কৃষি হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
উদ্বোধন অনুষ্ঠানে  বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল খালেক বিশ্বাস, উপকারভোগী কৃষক ও স্থানীয় গণমাধ্যমকর্মী।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান,  এ কর্মসূচীর আওতায় মোট উপকারভোগী কৃষকের সংখ্যা ৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে ৫ হাজার কৃষক পাচ্ছেন  রোপা আমন ধানের বীজ ও সার, ৮২০ জন কৃষক পাচ্ছেন ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা এবং লেবুর চারা পাচ্ছেন ৫০ জন কৃষক।
এছাড়া ১২ টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৬ টি ফার্মার  স্কুলে গাছের চারা বিতরণ করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিংড়ায় ৫ হাজার ৮৭০জন কৃষকের মাঝে গাছের চারা, আমন ধান বীজ ও সার বিতরণ 

আপডেট টাইম : ০১:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬