সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হলো ইটভাটা, ৬টিতে জরিমানা ১১ লাখ

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ করা হয় এবং আরও ৬টি ইটভাটাকে বিভিন্ন পরিমাণে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়া’র পরিচালক (উপসচিব) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নীলুফা ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দিনভর অভিযান চালায়।

এ সময় প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিচালক মো. শাহিন আলম।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল থেকে রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকার মেসার্স এসএন্ডবি ব্রিকসের কিলন ও চিমনী গুড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ভাটাটি সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানে অবৈধভাবে ইট প্রস্তুত করায় রায়গঞ্জের দত্তকুশা এলাকার মেসার্স তন্ময় ব্রিকসকে ৩ লাখ, ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকসকে ৫০ হাজার, দাথিয়া বেনিমাধব এলাকার মেসার্স কেয়া ব্রিকসকে ১ লাখ, উল্লাপাড়ার পাঁচলিয়া এলাকায় মেসার্স নয়ন ব্রিকসকে ২ লাখ, হাটিকুমরুল এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে ৩ লাখ ও ধোপাকান্দি এলাকার মেসার্স শাপলা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও র্যা ব সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হলো ইটভাটা, ৬টিতে জরিমানা ১১ লাখ

আপডেট টাইম : ০৬:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬