সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জে তিন ছাত্র-জনতা হত্যায় হাসিনা-কাদেরসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট

উপরে বা থেকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও হাবিবে মিল্লাত মুন্না। নীচে বা থেকে জান্নাত আরা হেনরী, কবির বিন আনেয়ার ও কে এম হোসেন আলী হাসান।

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে তিন ছাত্র-জনতা নিহতের মামলায় আওয়ামী লীগ সভাপনেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

চার্জশিটে অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু,  জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক পিপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারন সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, যুবলীগ নেতা আবু মুছা রয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি জানিয়েছেন, তদন্তকারি কর্মকর্তা তিনটি হত্যা মামলায় চার্জশিট জমা দিয়েছেন। তবে এখনো বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সেটি রিসিভি করেননি। আসামিদের জামিন আবেদন শুনানীর জন্য আজকে চার্জশিট জজ আদালতে রয়েছে।

প্রসঙ্গত, সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও  ছাত্রদল কর্মী সুমন শেখকে গুলি করে হত্যা করা হয়।

এঘটনায় ২২ আগস্ট রাতে সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে এজাহার নামীয় ১৫০ ও নিহত মো. সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জনের নাম উল্লেখ করে এবং নিহত আবদুল লতিফের বোন সালেহা খাতুন বাদী হয়ে ১৫৯ জনের নাম উল্লেখ করে ‍পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। এসব মামলার প্রতিটিতে সাবেক দুই এমপি হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।

মামলাগুলোর বিবরণে উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছাত্র-জনতার একটি মিছিল পৌর শহরের এস এস সড়ক দিয়ে শহরের ভেতর দিকে আসে। তখন আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ ও হামলা চালান। এ সময় রঞ্জু মিয়া, আবদুল লতিফ ও মো. সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি হিসেবে অভিযুক্ত করে রঞ্জু হত্যায় ১৯৫ সুমন হত্যায় ১৭৬ ও লতিফ হত্যায় ১৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ মামলা তিনটি তদন্ত শেষে গত বুধবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে আমার জানামতে এখন পর্যন্ত চার্জশিট সিন করেননি বিচারক।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জে তিন ছাত্র-জনতা হত্যায় হাসিনা-কাদেরসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট টাইম : ০৫:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫