সিরাজগঞ্জে দুইদিনে ১৩ জন শিশুর দেহে হাম সনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ জন শিশুই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। বাকী ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি বলেন, ২৯ মার্চ থেকে হাম রোগী কাউন্ট শুরু করেছি। দুইদিনের রিপোর্ট অনুযায়ী ১৩ জন রোগী পাওয়া গেছে। এসব রোগী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিতসাধীন ছিলেন। ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মনসুর আলী মেডিকেলে ৩ জন ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ১ জন ভর্তি রয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, সিরাজগঞ্জে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। ২৮ মার্চ শাহজাদপুরের এক শিশু ঢাকায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 

















