সিরাজগঞ্জে পারটেক্স বোর্ড ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের একে ফজলুল হক রোড কাঁচামালের আরতের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে । ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় দোকানের ভেতরে কাউকে দেখা যায়নি। এতে করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, পারটেক্স বোর্ডের ফার্নিচারের দোকানে আগুন লাগায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৫০ মিনিটের চেস্টায় ফাস্ট কল দিয়ে আগুন নির্বাপন করা হয়েছে। প্রায় ৭ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২০ থেকে ২৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

নি 



















