সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জে ১৩৪টি অভিযোগের উপর চলছে দুদকের গণশুনানি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 134

জনতার কন্ঠ প্রতিবেদক:

সিরাজগঞ্জে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শুরু হয়েছে (দুর্নীতি দমন কমিশন) দুদকের ১৮১ তম গণ শুনানী। ১৩৪টি অভিযোগের উপর এই গণশুনানী চলছে।

রোববার (২৪ আগষ্ট)  সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণশুনানি উদ্বোধন করে প্রধান অতিথি দুদকের কমিশনার ( তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

উদ্বোধনকালে তিনি বলেন, সুনীতি নয় তাই দুর্নীতি। সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে দ্বন্দ্ব ও অনৈতিক কর্মকান্ডের কারণে দুর্নীতির প্রসার ঘটে। ছোট ছোট অসংগতি দিনে দিনে কিভাবে ক্ষোভের বিদ্রোহ ছড়িয়ে পড়ে তা বিগত গণহত্যাকারী পতিত সরকার হাড়ে হাড়ে টের পেয়েছে। এর চেয়ে আর ভাল উদাহরণ হতে পারে না।

তিনি বলেন, বর্তমান দুর্নীতি দমন কমিশন (মমিন কমিশন) জিরো টলারেন্স নীতিতে চলছে, চলবে। আর দুর্নীতি নয়, দুর্নীতি নির্মূল করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই গণশুনানির উদ্দেশ্য।

দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় গণশুনানিতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক। এছাড়াও দুদকের মহাপরিচালক ( প্রতিরোধ) মো. আখতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার মো. ফারুক হোসেন বক্তব্য রাখেন।

গণশুনানীতে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, ছাত্র-জনতা ও সরকারি-বেরসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতে দাখিল হওয়া ১৩৪ অভিযোগ শুনানির মডারেটের দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিকাল ৩টা পর্যন্ত গণশুনানি চলবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জে ১৩৪টি অভিযোগের উপর চলছে দুদকের গণশুনানি

আপডেট টাইম : ০১:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫