সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সূর্যকুমার গোপনে হাত মিলিয়েছিল, দাবি পাক অধিনায়কের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 52

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হার মেনে এবার ক্ষোভ উগড়ে দিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভারত কেবল পাকিস্তানকেই নয়, বরং পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে। তার দাবি, ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে হাত মেলালেও ক্যামেরার সামনে ইচ্ছে করেই তা এড়িয়ে গেছেন।

আগা বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলন আর রেফারির বৈঠকে সুর্যকুমার আমার সঙ্গে হাত মিলিয়েছিলেন। কিন্তু ক্যামেরা অন থাকলে তারা হাত মেলাত না। আমার মনে হয় ওকে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল, নইলে ও আলাদাভাবে এমন করত না।’

বিতর্ক আরও বেড়ে যায় ফাইনালের পর। ভারতের শিরোপা জয়ের পর দলটি ট্রফি গ্রহণ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে। বরং নকভি ট্রফি নিয়ে মাঠ ছেড়ে চলে যান। এতে নবমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতেও ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি ভারত।

এই ঘটনাকে “ক্রিকেটের প্রতি চরম অসম্মান” আখ্যা দিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, “আমাদের সঙ্গে হাত না মেলানো মানে আমাদের অসম্মান নয়—এটা ক্রিকেটের অসম্মান। ভালো দলগুলো কখনো এমন করে না। আমরা নিজেদের দায়িত্ব পালনের জন্য মেডেল নিয়েছি, ট্রফির সঙ্গে ছবি তুলেছি। কিন্তু ভারতের আচরণে হতাশ হয়েছি।”

তিনি আরও যোগ করেন, “ক্রিকেট ভক্তরা আমাদের রোল মডেল মনে করে। ভারত যেটা করল, সেটা ছোটদের জন্য ভয়ানক বার্তা। এই দৃশ্য ক্রিকেটকে ছোট করেছে। আশা করি এমন আচরণ একদিন বন্ধ হবে।”

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। টুর্নামেন্টে টানা তিনবার ভারতের কাছে হার মানতে হয়েছে বাবর-আগাদের। তবে পাকিস্তান অধিনায়ক বিশ্বাস রাখছেন, শিগগিরই পাল্টে যাবে এই চিত্র। “৯০-এর দশকে আমরা তাদের হারাতাম, এখন তারা এগিয়ে। তবে সময় বদলাবে, শিগগিরই আমরা আবার ভারতকে হারাব,” মন্তব্য করেন আগা।

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি জানান, পাকিস্তান দল এ ম্যাচের সম্মানী দান করবে মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এ নিহত পাকিস্তানি সাধারণ নাগরিকদের পরিবারকে।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সূর্যকুমার গোপনে হাত মিলিয়েছিল, দাবি পাক অধিনায়কের

আপডেট টাইম : ১১:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫