সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

সেই ডোবা থেকে মানুষের মাথাসহ আরও হাড়গোর উদ্ধার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১০৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের সলঙ্গায়  একটি ডোবায় কচুরিপানার ভেতর থেকে মানুষের মাথাসহ আরও কিছু  হাড়গোর উদ্ধার হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার আগে সলঙ্গা থানার চকনিহাল গ্রামে স্থানীয় লোকজনের সহায়তায় এসব হাড়গোর উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেলে চকনিহাল গ্রামের ডোবা থেকে দুটি পায়ের হাড় উদ্ধার করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তবে হাড়গোরগুলো কার সেটি সনাক্ত করা যায়নি।

পড়ুন: ডোবা থেকে উদ্ধার হলো মানুষের পায়ের হাড়

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জনতার কণ্ঠকে জানান, বিকেলে চকনিহাল গ্রামে একটি ডোবার মধ্যে কচুরিপানার তলে দুটি হাড় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাড়দুটো উদ্ধার করা হয়। সন্ধ্যার আগে লোকজনের সহযোগীতায় আরও কিছু হাড়গোর ও মাথা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাড়গোরগুলো বেশ কয়েক মাস আগের। এগুলো মেডিকেল রিপোর্টের জন্য পাঠিয়ে মৃত ব্যক্তিকে সনাক্ত করা হবে।

93
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সেই ডোবা থেকে মানুষের মাথাসহ আরও হাড়গোর উদ্ধার

আপডেট টাইম : ০৮:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫