সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সেঞ্চুরি হাঁকালেন তানজিদ, ফিফটি নাজমুলের

সেঞ্চুরির পর তানজিদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন ওপেনার তানজিদ হাসান তামিম। অসিদের ১৯৮ রানের জবাবে খেলতে নেমে তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৩২ রানের লিড নিয়েছে সফরকারীরা। একই সঙ্গে দারুণ এক অর্ধশতক করে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত।

ইনিংসের শুরু থেকেই দৃঢ়তার সঙ্গে অসি বোলারদের মোকাবিলা করতে থাকেন তানজিদ। ১ উইকেটে ৯৬ রানে প্রথম দিন শেষ করেন মুমিনুল-তানজিদ। ৪৯ রানে হ্যাজেলউডের বলে মুমিনুল আউট হলে ভাঙে ১০২ রানের জুটি।

এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বেঁধে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তানজিদ। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার ১৮৮ বলে সেঞ্চুরি পূরণ করেন। অপরাজিত ইনিংসে ৮ চার ও ১ ছক্কায় ইনিংস সাজান তিনি। নাজমুলও হাফসেঞ্চুরি করে অপরাজিত আছেন। ৭৪ বলে ৫ বাউন্ডারিতে তিনি পৌঁছে যান মাইলফলকে। দুজন মিলে এখন পর্যন্ত ৯৩ রানের জুটি গড়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ২ উইকেটে ২৩০ রানে ব্যাটিং করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরি হাঁকালেন তানজিদ, ফিফটি নাজমুলের

আপডেট টাইম : ১০:২৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬