সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সেনবাগে খাল খনন কর্মসূচির উদ্বোধন: জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে নতুন উদ্যোগ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত নির্ধারিত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, উপজেলা বিএনপি আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় নিয়মিত জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায় চরম ভোগান্তি দেখা দিত।
সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বলেন, খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে। তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশ দেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান, যাতে আসন্ন বর্ষা মৌসুমের আগেই এর সুফল পাওয়া যায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সেনবাগে খাল খনন কর্মসূচির উদ্বোধন: জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে নতুন উদ্যোগ

আপডেট টাইম : ০৪:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬