বিগত সংসদ নির্বাচনে জোট-সমঝোতার নানা সমীকরণ দেখা গেলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আলাদা মাঠে নামবে ক্ষমতাসীন বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। এরই মধ্যে নির্দলীয় প্রতীকের এই নির্বাচনে একা লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে তারা।
আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে।
তফসিল ঘোষণার আগেই স্থানীয় নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। দলীয় প্রতীক না থাকার সুবাদে প্রতিটি দলই নিজেদের একক শক্তিমত্তা প্রমাণের এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না।
এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একক লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করলেও শেষ পর্যন্ত জোট হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
সংসদ নির্বাচনে জয়ের ধারা ধরে রাখতে চায় বিএনপি:
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ধারা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দলটির সূত্র জানায়, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় পর্যায়ে নিজেদের প্রার্থী জয়ী করতে আগেভাগেই ছক কষছেন তারা। তৃণমূলের নেতাদের পারস্পরিক বিরোধ নিয়ন্ত্রণ, জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক হওয়ার পর প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিএনপি।
নির্বাচনে ভোটার টানতে গত তিন মাসের সরকারের অর্জন এবং দেশ ও জনগণকে নিয়ে তারেক রহমানের পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলীয় প্রস্তুতি রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দলীয় পূর্ণ শক্তি নিয়ে নেতাকর্মীরা ভোটের মাঠে নামবেন।
সরকারের ইতিবাচক কার্যক্রমের কারণে অধিকাংশ এলাকায় বিএনপি নেতারাও বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
তৃণমূলে শক্তি যাচাই করতে চায় জামায়াত:
বিগত সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটে নির্বাচন করলে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে মাঠে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী।
এরই মধ্যে ১২টি সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। এবারের নির্বাচনে তরুণ নেতৃত্ব এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকা উত্তরে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে ডাকসুর ভিপি ও শিবিরের নেতা আবু সাদিক কায়েমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া নারায়ণগঞ্জে আবদুল জব্বার, গাজীপুরে হাফিজুর রহমান, চট্টগ্রামে শামসুজ্জামান হেলালী এবং রংপুরে এ টি এম আজম খানের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে।
স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবেই অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
জামায়াত নেতারা মনে করছেন, অতীতে জোটের চেয়ে আলাদাভাবে নির্বাচন করেই তারা বেশি সফলতা পেয়েছিলেন।
১০০ প্রার্থীর নাম ঘোষণা করে এগিয়ে এনসিপি:
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও প্রার্থী ঘোষণা করে এগিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে চমক দেখিয়েছে দলটি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদ এবং উত্তরে আরিফুল ইসলাম আদিবকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, তারা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েই এগোচ্ছেন। তবে ১১ দলের মতো জোটগতভাবে অংশ নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে তারা আলোচনায় বসতে রাজি আছেন।
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সারজিস আলম জানিয়েছেন, যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে।
জোটগত নির্বাচন নিয়ে সারজিস বলেন, জোটগতভাবে নির্বাচন করতে হলে কিছু জায়গায় ছাড় দেওয়ার বিষয়টি দলীয় নীতির ওপর নির্ভর করবে। তবে নামকাওয়াস্তে কোনো সমঝোতা মেনে নেওয়া হবে না।
এক বছরের মধ্যেই সব নির্বাচন:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় প্রতীকের মোড়কে বন্দি করা হয়েছিল। এতে তৃণমূলের স্বাভাবিক নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ হয়েছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসা বেড়েছিল। আইন সংশোধন সিটি করপোরেশন আইনের ৩২(ক), পৌরসভা আইনের ২০(ক), উপজেলা পরিষদ আইনের ১৬(ক), এবং ইউনিয়ন পরিষদ আইনের ১৯(ক) ধারা বাতিল করেছে সংসদ।
বর্তমানে দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৯০টির মতো উপজেলা পরিষদ, ৩৩০টির মতো পৌরসভা ও ৬১টি জেলা পরিষদের নির্বাচন মেয়াদোত্তীর্ণ। এ ছাড়া হাজার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনও দরজায় কড়া নাড়ছে। ডিসেম্বর থেকেই এই নির্বাচনী মহাযজ্ঞ শুরু হওয়ার জোরালো আভাস রয়েছে।
সূত্র: বাংলানিউজ

ভারতে বড় বিনিয়োগ করছে আরব আমিরাত
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কন্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
ভারতে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে সফরে গিয়ে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদারত্ব কাঠামো, ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজ এবং একাধিক জ্বালানি চুক্তি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৫ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবি বিমানবন্দরে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিজে মোদিকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিক সংবর্ধনা দেন। এরপর দুই নেতা ভারত-ইউএই সমন্বিত কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সফরের আলোচনায় জ্বালানি নিরাপত্তা ছিল অন্যতম প্রধান বিষয়। ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সই হয়েছে। এর আওতায় ইউএই ভারতের কৌশলগত তেল মজুদে তাদের অংশগ্রহণ বাড়িয়ে ৩ কোটি ব্যারেলে উন্নীত করবে।
দুই দেশ ভারতে কৌশলগত গ্যাস মজুদ গড়ে তুলতেও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এছাড়া ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও এডিএনওসির মধ্যে দীর্ঘমেয়াদি এলপিজি সরবরাহ চুক্তিও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দুই নেতা ভারতের জ্বালানি নিরাপত্তায় ইউএইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং অপরিশোধিত তেল, এলএনজি ও এলপিজি সরবরাহে সহযোগিতা আরও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নেওয়ার ব্যাপারে একমত হন।
এনডিটিভি জানিয়েছে, সফরের অন্যতম বড় অর্জন হিসেবে ইউএইভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ভারতে মোট ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর মধ্যে এমিরেটস এনবিডি ভারতের আরবিএল ব্যাংকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি ভারতের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ডের (এনআইআইএফ) সঙ্গে যৌথভাবে অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো প্রকল্পে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি ভারতের সাম্মান ক্যাপিটালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিনিয়োগ ভারতের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ইউএইয়ের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।
সফরে দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, উদ্ভাবন ও উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ ও যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা এবং নিরাপদ তথ্য আদান-প্রদান আরও জোরদার করতে সম্মত হয়েছে। এছাড়া জ্বালানি ও প্রতিরক্ষার বাইরে প্রযুক্তি ও জাহাজ নির্মাণসহ আরও কয়েকটি খাতে চুক্তি হয়েছে।

গণঅধিকারে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদের যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের নেতাকর্মীরা। এরা হলেন- এনসিপির রাঙামাটির জেলার আহবায়ক বিপিন যথী চাকমা, বিপ্লবী ওয়ার্কাস পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা ও প্রচার সম্পাদক অভিলাস চাকমা, অবসরপ্রাপ্ত এস.আই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ অনেকেই।
শুক্রবার (১৫ মে) রাঙ্গামাটি জেলা শিল্পকলা একামেডিতে গণঅধিকার পরিষদে যোগদান করার বিষয়ে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, জেলা গণঅধিকার পরিষদে সাবেক আহবায়ক আবুল বাশার, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি রুদ্র মুহম্মদ জিয়াদ, রাঙ্গামাটি জেলা সভাপতি ইমাম হোসাইন ইমু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, জয় বড়ুয়া প্রমুখ।
সভায় গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের রাজনীতি সবার জন্য উন্মুক্ত। আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরাও যোগ দিতে পারবে। তবে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল, তাদের জায়গা গণঅধিকার পরিষদে হবে না। গণঅধিকার পরিষদ পাহাড় সমতল সবার অধিকার নিশ্চিতে কাজ করবে।
তিনি আরও বলেন, আমাদের কাছে সবার পরিচয় এই দেশের নাগরিক। গণঅধিকার পরিষদ রাজপথ থেকে বেড়ে উঠা দল। আমাদের কাছে জনগণের অধিকার বাস্তবায়ন করাই মূল লক্ষ্য। আমরা জুলাই সনদ ও গণভোটের পক্ষে, সরকারের কাছে দাবি তারা যেন জুলাই সনদ ও গণভোট নিয়ে দেওয়া কমিটমেন্ট বাস্তবায়ন করে।
সূত্র: কালবেলা

বাধা পেরিয়ে ধানকাটা উৎসবে মাতলো সোনাইডাঙ্গার ভূমিহীন কৃষকেরা
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে রায়গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

গজারিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- রিপোর্টার:
- আপডেট টাইম : ০৭:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

শাহজাদপুরে শ্রমিক কল্যাণ তহবিল আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ!
- শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

চিত্রনায়ক ফারুকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত চিত্রনায়ক ফারুকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সিনেমায় গ্রামীণ প্রতিবাদী যুবকের চিত্র দারুণভাবে ফুটিয়ে তুলে আজও সিনেমাপ্রেমীদের মাঝে অমর হয়ে রয়েছেন ফারুক।
আজকের দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তবে তিনি ইহলোকে না থাকলেও বেঁচে আছেন তার অনবদ্য অভিনয় ও কর্মের মধ্যে।
‘সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা’—বাংলা চলচ্চিত্রের এ কালজয়ী গানের চিত্র যখন মনে পড়ে, তখন অবলীলায় চোখের সামনে ভেসে ওঠে এক সুদর্শন যুবকের কথা। তিনি নায়ক ফারুক। বাংলা চলচ্চিত্রের সাদাকালো যুগের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক তিনি। চলচ্চিত্রের মানুষজনের কাছে ফারুক ‘মিয়া ভাই’ নামেও পরিচিত। চার দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রায়ই তাকে স্মরণ করেন নানা পরিস্থিতিতে। তিনি শুধু একজন গুণী অভিনেতা, দর্শকনন্দিত নায়ক কিংবা সংসদ সদস্যই ছিলেন না, এসবের বাইরেও তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং প্রকৃত অর্থে চলচ্চিত্র পরিবারের একজন অভিভাবক। চলচ্চিত্রের নানা সংকটময় পরিস্থিতি তিনি দৃঢ় হাতে সামাল দিতেন।
চলচ্চিত্রের মানুষের আপদে-বিপদে সর্বদা এগিয়ে আসতেন। গ্রামীণ পটভূমিকায় তার অভিনয় এতটাই সাবলীল ছিল যে, একসময় তার ইমেজ গড়ে ওঠে গ্রামের প্রতিবাদী যুবকের। ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বলেন, ‘তাকে আমরা সবসময়ই স্মরণ করি। সবাই তার জন্য দোয়া করবেন।’
নায়ক ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। তিনি শুধু একজন অভিনেতাই নন, প্রযোজক ও ব্যবসায়ী হিসেবেও তার খ্যাতি রয়েছে। ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। তার চলচ্চিত্রে অভিষেক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে। নায়ক হিসেবে ফারুক আলোচনায় আসেন ১৯৭৫ সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘সুজন সখী ও ‘লাঠিয়াল’ সিনেমা দুটির মাধ্যমে। এ দুটি সিনেমাই ব্যবসাসফল ও দর্শকনন্দিত হয়েছিল।
এমনকি সেই বছর ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র লাভ করেন ফারুক। দেশের চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় ২০১৬ সালে ফারুককে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
ব্যক্তিগত জীবনে ফারুক বিয়ে করেন ফারহানা পাঠানকে। ফারিহা তাবাসসুম পাঠান ও রওশন হোসেন নামে তাদের দুই সন্তান রয়েছে।
হরমুজ প্রণালির দিকে ছুটছে ফ্রান্সের যুদ্ধজাহাজ
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ফ্রান্স তাদের বিমানবাহী রণতরী শার্ল দ্য গোলকে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় পাঠাচ্ছে। ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যালিস রুফো শুক্রবার ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে বলেন, যুদ্ধজাহাজটি আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতোমধ্যে ওই অঞ্চলে পৌঁছে গেছে।
তিনি বলেন, এটি আরব সাগরের দিকে এগোচ্ছে, ইতোমধ্যে এলাকায় রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেয়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালি।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান।
এদিকে ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানি সামুদ্রিক চলাচল লক্ষ্য করে নৌ অবরোধ কার্যকর করছে। এ নিয়ে প্রায় ছোটখাটো সংঘাত লেগেই রয়েছে।

চাঁদের আলোয় দেখা মিলবে বিরল রংধনুর
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কন্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সূর্যের আলোতে রংধনু দেখছেন। কিন্তু কখনো কি রাতে চাঁদের আলোয় রংধুন দেখেছেন? কী রাতে রংধনুর কথা শুনে চমকে উঠেছেন? চাইলে রাতেও দেখতে পারেন প্রকৃতির অন্যতম বিরল দৃশ্য।
খবর বিবিসির
জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তের ভিক্টোরিয়া জলপ্রপাত পৃথিবীর অল্প কয়েকটি স্থানের একটি, যেখানে এই ‘মুনবো বা চন্দ্রধনুর’ দেখার সুযোগ মিলতে পারে।
সম্প্রতি ভিক্টোরিয়া জলপ্রপাতে সারাহ স্টিজার রাতে চাঁদের আলোতে তৈরি রংধনু দেখেন এবং তা ক্যামেরাবন্দি করেন।
সারাহ স্টিজার সংবাদ মাধ্যম বিবিসি-তে তার চন্দ্রধনু দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সারাহ স্টিজার তার বিরল অভিজ্ঞতা নিয়ে বলেন, সেখানে (ভিক্টোরিয়া জলপ্রপাতে) কোনো ফ্লাডলাইট ছিল না।
ছিল কেবল উদীয়মান পূর্ণিমার চাঁদের ম্লান আভা আর জাম্বিয়ার রাতের ঘন নীল-কালো অন্ধকার। অন্ধকারের ওপারে, ১০০ মিটারেরও (৩২৮ ফুট) বেশি নিচে গিরিখাতের মধ্যে আছড়ে পড়ছিল পানি।
আছড়ে পড়া পানি বাতাসের অনেক উঁচুতে বিশাল জলকণা বা স্প্রে-র স্তম্ভ পাঠিয়ে দিচ্ছিল।
সারাহ আরও বলেন, তারপর ধীরে ধীরে, প্রায় অলক্ষ্যে, জলকণার মাঝে একটি ম্লান দাগ, সরাসরি সেদিকে না তাকালে দেখা কঠিন। তারপর একটি বক্ররেখা ফুটে উঠল- একটি কোমল, উজ্জ্বল বন্ধনী; অন্ধকারের বুক চিরে প্রসারিত এবং নিচে হা করা গিরিখাতের ওপরে ঝুলে আছে রংধনু। এটি ছিল ‘মুনবো’ বা একটি চন্দ্রধনু। এটি সূর্যের আলোয় নয় বরং চাঁদের আলোয় তৈরি হয়।
জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তের মাঝে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাত। এটি স্থানীয়ভাবে ‘মোসি-ওয়া-তুনিয়া’ বা ‘বজ্রধ্বনি সৃষ্টিকারী ধোঁয়া’ নামে পরিচিত।
প্রতি বছর প্রায় দশ লাখ মানুষ এই ভিক্টোরিয়া জলপ্রপাত দেখতে আসেন। যাদের বেশিরভাগই দিনের আলোতে আসেন। কিন্তু অন্ধকার হওয়ার পর, পূর্ণিমার সময়টিতে অভিজ্ঞতাটি সম্পূর্ণ বদলে যায়। তখন রাতে অন্ধকারে চাঁদের আলোয় দেখা মিলতে পারে এই বিরল মুনবো বা চন্দ্রধনুর।

হামে একদিনে আরও ১২ জনের প্রাণ গেল
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১১ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৪১৬ জন।
১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও আট জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের গাছে ঝুলছিল যুবকের মরদেহ
- শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তি। শুক্রবার সকালে শাহজাদপুর থানা পুলিশ নরিনা হাসপাতাল কম্পাউন্ডের একটি আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত হাসমত নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) সকালে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের মধ্যে একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হাসমত ফকিরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিকভাবে সুরতহাল করে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে অধিকতর তদন্তের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

কৃষকের ধান কেটে ফেসবুকে ভিডিও ছড়ালো নিষিদ্ধ ছাত্রলীগ
- উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে প্রধানমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
গণমাধ্যমে সংবাদ দেখে সিরাজগঞ্জের সদর উপজেলার এতিম দুই শিশু রায়হান ও রোহানের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার নির্দেশে শুক্রবার (১৫ মে) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল শিশু দুটির বাড়িতে গিয়ে তাদের পড়ালেখাসহ যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছে।
জানা যায়, বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও- নানীর অন্যের বাড়িতে কাজের টাকায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন- সম্প্রতি এমন একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
এরপর তিনি শিশু দুটির খোঁজখবর নিতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।
সেই নির্দেশনার ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রায়হান ও রোহানের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এ সময় প্রতিনিধি দলটি এতিম শিশু দুটির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আবাসনের জন্য সহায়তার উদ্যোগ নেয়।
পাশাপাশি অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়া লেখাপড়া পুনরায় শুরু করতে এককালীন শিক্ষা বৃত্তি ও মাসিক শিক্ষা বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান ছোটবেলাতেই বাবাকে হারায়। চার মাস আগে মায়ের মৃত্যুর পর তারা এখন বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের আশ্রয়ে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। অর্থাভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং একটি জরাজীর্ণ টিনের ঘরে তারা বসবাস করছে।
প্রতিনিধি দলের পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিএনপি নেতা হাসান।
এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

১৪ হাজার ৫০০ টাকার খাসির খাজনা ১৫০০!
- রিপোর্টার:
- আপডেট টাইম : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর কোরবানীর পশুর হাটে গরু ছাগলের অস্বাভাবিক খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। গবাদিপশুর খাজনা নেওয়া হচ্ছে প্রতি হাজারে ১০০ টাকা করে। তবে রশিদে খাজনার পরিমাণ উল্লেখ করা নেই।
শুক্রবার (১৫ মে) এনায়েতপুর গরু-ছাগলের হাটে এভাবেই খাজনা নেওয়া হচ্ছে বলে এক ভুক্তভোগী অভিযোগ করেন।
জানা যায়, বেলকুচি উপজেলার তামাই পূর্বপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ি আব্দুল কুদ্দুস কবিরাজ এনায়েতপুর হাট থেকে ১৪ হাজার ৫০০ টাকায় কোরবানির জন্য ছোট একটি খাসি কিনেছেন। কেনার পরই তিনি খাজনা ঘরে খাজনা দিতে গিয়ে পরেন বিপাকে। ইজারাদার মাসুদ রানা পাষাণ সরকার প্রতি হাজারে ১০০ টাকা করে দাবি করেন।
আব্দুল কুদ্দুস কবিরাজ বলেন, হাজারে একশো টাকা হিসেবে ১৪৫০ টাকা খাজনা আসে। কিন্তু দাবি করা হয় ১৫০০ টাকা। তিনি ১৩০০ টাকা দিতে চাইলেও রশিদ আটকে রাখেন ইজারাদারের লোকজন। বাধ্য হয়ে ১৫০০ টাকা দিয়েই রশিদ নিয়ে বাড়ি ফিরতে হয় তাকে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ঢাকায় ছোট ব্যবসা করি। আজই ঢাকা ফিরে যাব। সময় নাই দেখে তাড়াতাড়ি ওই খাসিটি কিনে ভ্যান যোগে বাড়ি যাচ্ছি। এত টাকা খাজনা হলে ওই হাটে যেতাম না। এখন খাজনরা রশিদে দেখছি টাকাও উল্লেখ নেই। এটা বড় প্রতারনা। নাম ঠিকানা দাম রশিদে উল্লেখ করলেও খাজনার দেড় হাজার টাকার কথা উল্লেখ করা হয়নি। এদের বিষয়ে সরকারিভাবে জরুরী পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে এনায়েতপুর হাটের ইজারাদার মাসুদ রানা পাষাণ বলেন, আমি খাজনা আদায় করি না। তবে যারা কালেকশন করে তাদের বলা আছে যতটুকো কম নেওয়া দরকার কম নিতে। সাড়ে ১৪ হাজার টাকার খাসির খাজনা ১৫০০ টাকা নেওয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে বলেন আমি এ বিষয়ে জানিনা।
তিনি বলেন, ঈদের সময় খরচ বেশি হয় এ জন্য একটু বেশি খাজনা নেওয়া হয়। তবে এত বেশি নেওয়ার কথা নয়।
সরকার নির্ধারিত খাজনা কতো এবং কত বেশি নেওয়া হচ্ছে এমন প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নাই।
এ ব্যাপারে জানতে চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের মোবাইলে ফোন দেওয়া হলে সেটা বন্ধ পাওয়া যায়।

ফেসবুকে যারা লেখে তারা গুপ্তের চেয়েও খারাপ: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
ফেসবুক ব্যবহারকারীদের সমালোচনা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ফেসবুকের ওয়াল হয়ে গেছে, সবচেয়ে নোংরা ওয়াল। ফেসবুকে যারা লেখে তারা গুপ্তের চেয়ে খারাপ। তিনি বলেন, বাচ্চাদের বল দেন, ক্রিকেটের ব্যাট দেন, ডাঙ্গুলি দেন। এগুলো করলে সমাজ ভালো হবে।
শুক্রবার (১৫ মে) দুপুরের দিকে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন, আগামি প্রজন্ম যারা বেড়ে উঠবে তারা খেলাধুলা করেই বেড়ে উঠবে। না খেললে মস্তিস্ক উর্বর হয় না।
নিজের বাল্যকালের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, সারাবছর ইসলামিয়া কলেজ মাঠ ছিল খেলাধুলায় সরব। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ নানা খেলা চলতো। আমরা গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা আরও অনেক খেলা খেলেছি। আর খেলাধুলার কারণে নেশার দিকে ঝুকতে পারি নাই। আর এখন ওই মাঠটিতে হয় গরু চরে, নয় গরুর গোবর শুকানো হয়। এই জন্য আজকে সমাজ নেশার দিকে চলে গেছে। একটা জেনারেশন নেশার জন্য নষ্ট হয়ে গেছে। এখান থেকে ফেরাতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদককে না বলা শেখাতে হবে।
তিনি বলেন, মাঠ কেন্দ্রিক সোসাইটি গড়ে তোলেন। প্রত্যেকটা ইউনিয়নে দুইটা খেলার মাঠ থাকবে। প্রত্যেকটা স্কুলে মাঠ আছে। মাঠে খেলাধুলা করাতে হবে। বাচ্চাদেরকে খেলা শেখান, মেয়েদেরকে খেলা শেখান।
ইসলামিয়া কলেজ মাঠকে ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, এখানে ক্রিকেট একাডেমী বানাবো, ইনডোর ট্রেনিং হবে।
সিরাজগঞ্জের উন্নয়নে নিজের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি আমার ব্যর্থতার কথা বলি। আমি তিনমাস হলো মন্ত্রী, সিরাজগঞ্জে এক চুল পরিমাণ কিছু করতে পারি নাই। আমি স্বীকার করি। পারিনি কেন? আমি কো-অপারেশন পাইনি কারও কাছ থেকে। তাহলে এতদিনের সিরাজগঞ্জ সুন্দর ও সুশৃংখল শহরে পরিণত হতেো আপনারা কেউ সহযোগীতা করেন নাই আমাকে। টুকু সাহেব এই কথা কইছে, তাহলে আমরা সবাই মিলে নেমে পড়ি।
তিনি বলেন, এটা তো আমার একার দায়িত্ব নয়। হ্যা, যেটা হবে আমার ট্রার্ম শেষ হলে সবাই বলবে অনেক কথা বলেছিলেন কিন্তু করেন নাই। কিন্তু কেন যে করলাম না আপনারা কিন্তু সেটা খুঁজবেন না। খালি ডিসি আর এসপি দিয়ে কইলেই হবে? আপনাদেরও নামতে হবে।
মন্ত্রী আরও বলেন, সবাই ব্যবসা করবে, সবাই অর্থ রোজগার করবে-কিন্তু কেউ সমাজের কিচ্ছু করবে না। বাস রাস্তায় জড়ো ব্যবসা করবে। একজন দোকানদারকে ব্যবসা করতে দোকান খুলতে হয়। কিন্তু বাস ওয়লাদের লক্ষ টাকা বিনিয়োগ করবে কিন্তু বাসটা রাখার ব্যবস্থা করবে না। ওইটা সরকারি জায়গা আছে দখল করে ব্যবসা করবে। প্রত্যেকটা বাস মালিক যদি নিজেদের খরচায় নিজেদের বাস রাখার ব্যবস্থা করে, তাইলে শহরটা বিশৃংখল থাকে না।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিখোঁজ কিশোরীকে উদ্ধারে ঘুষ দাবির অভিযোগে এসআই প্রত্যাহার
- জয়পুরহাট প্রতিনিধি।জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের নামে টাকা নেওয়ার অভিযোগে ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বর্মনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের পর জেলা পুলিশ প্রশাসন এ ব্যবস্থা নেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচুপীর খন্দকারপাড়া গ্রামের মো. শাহজাহান খন্দকারের ১৩ বছর বয়সী মেয়ে গত ৭ এপ্রিল নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন ৮ এপ্রিল ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৪৯) করা হলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই সঞ্জয় কুমার বর্মনকে।
ভুক্তভোগী পিতা শাহজাহান খন্দকার অভিযোগ করেন, জিডির কয়েকদিন পর তদন্ত কর্মকর্তা তার মেয়েকে উদ্ধারের কথা বলে টাকা দাবি করেন। মেয়ের সন্ধানে মরিয়া হয়ে তিনি এসআই সঞ্জয় কুমার বর্মনকে ৩ হাজার টাকা দেন। তবে টাকা নেওয়ার পরও কিশোরীকে উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে থানা পুলিশের সহযোগিতা না পেয়ে গত ৫ মে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করে। একইসঙ্গে ৭ মে পুলিশ সুপারের কাছে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে লিখিত আবেদন জানানো হয়।
অভিযোগের প্রেক্ষিতে এসআই সঞ্জয় কুমার বর্মনকে ক্ষেতলাল থানা থেকে প্রত্যাহার করে জয়পুরহাট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, তার বিরুদ্ধে এসপি স্যারের কাছে একটি অভিযোগ ছিলো। এর প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও কিশোরীকে আজও খুঁজে পায়নি তার পরিবার। মেয়ের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

আগৈলঝাড়ায় বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন
- মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৯:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বরিশালের আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই বোরো ধান সংগ্রহ অভিযান চলবে। প্রতিকেজি ধানের মুল্য নির্ধারন করা হয়েছে ৩৬ টাকা। কৃষি অফিসের তালিকাভুক্ত চাষীদের কাছ থেকে এই বোরে ধান সংগ্রহ করা হবে। প্রতিজন চাষীর কাজ থেকে সর্বোচ্চ তিনটন ধান সংগ্রহ করবেন খাদ্যগুদাম। চলতি মৌসুমে ১ হাজার ৬০ মেট্রিক টন চিটামুক্ত বোরো ধান সংগ্রহ করা হবে। যার আর্দ্রাতা সর্বোচ্চ ১৪।
উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, ওসি(তদন্ত)সুশংকর মল্লিক, উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা ফৌরদোস, খাদ্য পরিদর্শক(ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো.আবুক্কর ছিদ্দিক, প্রেসক্লাব সভাপতি মো.শামীমুল ইসলাম, বিএনপি’র যুগ্ন-আহবায়ক আবুল হোসেন মোল্লা প্রমুখ।

হিলিতে পুলিশের অভিযান: ৭ মামলার কুখ্যাত আসামি শওকতসহ গ্রেপ্তার ৯
- হাসান আলী দিনাজপুর দক্ষিণ প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মাদক সিন্ডিকেট, মাসোয়ারা ও আপোষ বাণিজ্য: অভিযোগের কেন্দ্রে এসআই জুয়েল
- সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ক্যান্সারের সাথে যুদ্ধে হার মানলেন পুলিশ সদস্য মিজানুর রহমান
- জয়পুরহাট প্রতিনিধি।জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ক্যান্সারের মতো মরণব্যাধির সঙ্গে মাত্র এক মাসের লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন পুলিশ কনস্টেবল মিজানুর রহমান মিজান ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মিজানুর রহমান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নারায়ণ শহর গ্রামের বাসিন্দা। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল থানায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার শরীরে শেষ পর্যায়ের ক্যান্সার শনাক্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে ক্ষেতলাল থানা পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নিজ গ্রামেও চলছে শোকের মাতম। সহকর্মী ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ এশায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফ হোসেন বলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জেলা পুলিশের পক্ষ থেকে এসপি স্যার একটি শোকবার্তা দিয়েছেন। অন্যদিকে জেলা পুলিশ এবং পুলিশ হেডকোয়ার্টারস এর পক্ষ তার পরিবারকে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে অনিয়মের অভিযোগে মনছুর আলী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
- মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও (রংপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৮:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জয়পুরহাটে প্যানেল চেয়ারম্যানের ক্ষমতা বাতিল করে প্রকৌশলীকে নিয়োগ
- জয়পুরহাট প্রতিনিধি।জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ হোসেনে আরা বেগমের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা বাতিল করা হয়েছে। পরিষদের কার্যক্রম ও জনসেবা নিরবচ্ছিন্ন রাখতে উপজেলা প্রকৌশলীকে এই দায়িত্ব প্রদান করেছে জেলা প্রশাসন।
গত ১৩ মে ২০২৬ তারিখে জয়পুরহাট জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, আলমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব মো: আনোয়ারুজ্জামান তালুকদার মামলাজনিত কারণে দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন। এর ফলে স্থানীয় সরকার সভার সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ মোছাঃ হোসেনে আরা বেগমকে ভারপ্রাপ্ত হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছিল।
তবে দায়িত্ব পাওয়ার পর প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ তুলে ধরেন পরিষদের সদস্যরা। এরই প্রেক্ষিতে পরিষদের ৮ জন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনয়ন ও অপসারণের আবেদন করেন। সদস্যদের অনাস্থা ও প্রশাসনিক তদন্তের প্রেক্ষিতে জেলা প্রশাসক হোসেনে আরা বেগমের ক্ষমতা বাতিল করেন।
আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এবং জনসেবা অব্যাহত রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩, ১০১ এবং ১০২ ধারা মোতাবেক ক্ষেতলাল উপজেলা প্রকৌশলীকে আলমপুর ইউনিয়ন পরিষদের যাবতীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জেলা প্রশাসক কর্তৃক জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

গাজীপুরের আলোচিত পাঁচ খুনের রহস্য উদঘাটন
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের ৫ জনকে নৃশংস হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে জেলা পুলিশ। পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালককে হত্যার পর প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা সেতু এলাকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর এলাকার মৃত আতিকার রহমান মোল্লার ছেলে ফোরকান মোল্লা (৪০) প্রায় ১৬ বছর আগে শারমিন বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে তিন কন্যা সন্তান জন্ম নেয়। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তি চলছিল। প্রায় ছয় মাস আগে ফোরকান মোল্লা স্ত্রী-সন্তানদের নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউজকোনা পূর্বপাড়া এলাকায় জনৈক মনির হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।
এতে আরও উল্লেখ করা হয়, গত ৮ মে রাতে ফোরকান মোল্লা তার শ্যালক রাসেল মোল্লাকে গাড়ি কেনার কথা বলে গোপালগঞ্জ থেকে কাপাসিয়ায় নিয়ে আসে। পরে গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা অচেতনকারী পদার্থ মিশিয়ে খাওয়ানো হয় বলে পুলিশের ধারণা। সবাই অচেতন হয়ে পড়লে ধারালো চাপাতি দিয়ে স্ত্রী শারমিন বেগম, তিন কন্যা সন্তান এবং শ্যালক রাসেল মোল্লাকে কুপিয়ে হত্যা করে ফোরকান।
নিহত শারমিনের বাবা শাহাবুদ্দিন মোল্লার অভিযোগের ভিত্তিতে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই জেলা পুলিশ, পুলিশ সুপারের কার্যালয় এবং কাপাসিয়া থানা পুলিশের সমন্বয়ে একাধিক টিম মাঠে নামে।
পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তি, মোবাইল ট্র্যাকিং ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তদন্তে দেখা যায়, হত্যাকাণ্ডের পর ফোরকান ঢাকার দিকে পালিয়ে যায় এবং পরে পদ্মা সেতু এলাকায় অবস্থান নেয়। ১১ মে সকালে পদ্মা সেতুর রেলিংয়ের পাশে ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি কিছু সময় সেতুর ওপর অবস্থান করার পর নদীতে ঝাঁপ দেয়। পুলিশের ধারণা, ওই ব্যক্তি ফোরকান মোল্লা।
গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদ বলেন, ঘটনার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফোরকান মোল্লা পরিকল্পিতভাবে স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যা করেছে।”
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আত্মগোপনে চলে যায় এবং পরবর্তীতে পদ্মা সেতু এলাকা থেকে আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেয় বলে আমরা জানতে পেরেছি। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনো চলমান রয়েছে। প্রকৃত সত্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।” এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। নিহতদের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

শিক্ষাক্ষেত্রে সেশনজট কমাতে নতুন পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০২:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও পলিসি মেকারদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেনো অতিরিক্ত ২ বছর ঝরে না পড়ে।
অনুষ্ঠানে আইইউটি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য হোসাইন আরাবি নুর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

রায়গঞ্জের ধানের হাটে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ওজন ও খাজনা নিয়ে ক্ষুব্ধ কৃষকরা
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০২:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬


শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল সাবেকমন্ত্রী মোশাররফ হোসেনের জানাজায়
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০২:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাকে মিরসরাইয়ে নেওয়া হয়।
সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনগণকে জানাজায় অংশ নিতে দেখা যায়।
এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন দেশের রাজনীতির এক অভিজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০২:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে করা আবেদন নামঞ্জুর করে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুদকের এই মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। বিদেশযাত্রার ক্ষেত্রেই তার কোন বাঁধা নেই। তবে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন না মঞ্জুর করেন আদালত।
এদিন সকালে আদালতে হাজিরা দিতে আসেন আনিস আলমগীর। এসময় তার পক্ষে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ ও যেকোন সময় বিদেশ যেতে পারেন এই বিষয়ে পৃথক তিনটি আবেদন করেন। শুনানি শেষে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদনের নামঞ্জুর করেন। তবে অপর দুটি আবেদন মঞ্জুর করেছেন।
গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি ব্যায়ামাগার থেকে বের হওয়ার পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর আনিস আলমগীরকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এরপর গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। গত ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন। গত ১১ মার্চ এই মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে তার ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা।
তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা। আনিস আলমগীরের বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টক শো ও কনসালটেন্সি থেকে আয় ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ বাবদ ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
এ হিসাবে তার ঘোষিত ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ বেশি পাওয়া যায়, যা মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ এবং তা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে করা হয়।
উল্লেখ্য, গত ৫ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে এক মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত।

অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, এলাকায় চাঞ্চল্য
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০১:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান আসিফ (২২) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
জানা গেছে, হত্যার পর মরদেহ ও অটোরিকশা গজারি বনের পাশে ফাঁকা মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহের পাশে পাওয়া গেছে নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক উজ্জামান। হত্যার রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে এসেছে সিআইডি, পিবিআই, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিহতের মা আছমা বেগম বলেন, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয় আমার ছেলে। রাত ১১টার মধ্যে বাড়ি ফেরে। রাত বেশি হলে তাকে ফোন করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর খুঁজাখুঁজি শুরু করি। অনেক অটোরিকশা চালকের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তারা কোনো খোঁজ দিতে পারেনি।
তিনি আরও বলেন, রাতভর খোঁজাখুঁজি করলেও ছেলের সন্ধান পাওয়া যায়নি। ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কে জানি ছেলের অটোরিকশা ফেলে গেছে। তারপর থেকে দুশ্চিন্তা আরও বাড়তে থাকে। সকালে বগারভিটা এলাকায় ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে ভিকটিমকে হত্যা করা হয়। নারীর ওড়না, জুতা, মাথার চুলের ব্যান্ড পাওয়া গেছে সেখানে। রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান ও হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।

পারইল ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
- রানীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০১:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০১:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ফলে যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।
হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও আওয়ামী লীগ সরকার আমলে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬-৭ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এই মামলায় তার বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উসকানি ও প্ররোচনা দিয়েছেন হাসানুল হক ইনু। ইনুর প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেন।
এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে এসব অপরাধের ক্ষেত্রে তার ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় (সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি) বর্তায় বলেও প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করেছে।
গত বছরের ১ ডিসেম্বর এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন সুনির্দিষ্ট আটটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। একই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।
২০২৪ সালের ২৬ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চোখ দিয়ে মাথায় ঢোকে গুলি, প্রাণ গেল শিশু রেশমীর
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০১:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রউফাবাদ কলোনিতে গুলিবিদ্ধ হওয়া পঞ্চম শ্রেণির ছাত্রী রেশমী আক্তার মারা গেছে। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রেশমি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা রিয়াজ আহমেদ পেশায় সবজি বিক্রেতা। পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি ছিল সবার ছোট।
চিকিৎসকরা জানান, গুলিটি রেশমীর বাঁ চোখ ভেদ করে মাথার ভেতরে ঢুকে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে আটকে যায়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
স্থানীয় বাসিন্দা ও পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে ৫-৬ মুখোশধারী দুর্বৃত্ত। ঘটনাস্থলেই রাজু নিহত হন। ওই সময় মায়ের কথায় দোকান থেকে পান আনতে গিয়ে গুলিবর্ষণের মাঝখানে পড়ে যায় শিশু রেশমি। একটি গুলি তার চোখে বিদ্ধ হয়।
আহত অবস্থায় রেশমিকে চমেক হাসপাতালে নেওয়া হলে প্রথমে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় পরিবার তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে চমেক হাসপাতালে আইসিইউ খালি হলে তাকে পুনরায় সেখানে স্থানান্তর করা হয়। শুক্রবার রাত থেকে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার সকালে চমেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় এলাকায় চার থেকে পাঁচ মিনিট ধরে এলোপাতাড়ি গুলিবর্ষণ চলে। আশপাশের লোকজন ভয়ে সরে গেলেও রেশমী নিজেকে আড়াল করতে পারেনি। এদিন সন্ত্রাসীদের গুলিতে রাজু নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















































2 thoughts on “স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি”